ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশির মৃত্যু

- আপডেট সময় : ১০:৩৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / 204
ওমানের দুকুম সিদরা এলাকায় সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ৮ অক্টোবর) স্থানীয় সময় বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ৭ জনই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বলে জানা গেছে। নিহতরা হলেন, আমিন সওদাগর, আরজু, রকি, বাবলু, শাহাবউদ্দিন, জুয়েল, রনি ও রাউজানের আলাউদ্দিন।
স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের বরাত দিয়ে জানা যায়, দুকুম এলাকায় মাছধরা শেষে ফেরার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং বাকিরা হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারান। বর্তমানে মরদেহগুলো দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
১২ অক্টোবর ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
ওমানপ্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় বাংলাদেশ দূতাবাসও বিষয়টি তদারকি করছে।
বিষয়টি নিশ্চিত করে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা বলেন, যতটুকু জানতে পেরেছি, গাড়িতে ১১ জন ছিলেন। তার মধ্যে ঘটনাস্থলেই ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে আবার ৭ জনের বাড়ি সন্দ্বীপে।























