দিনাজপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
- আপডেট সময় : ০৫:২১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / 47
জেলায় টাইফয়েড টিকাদান কার্যক্রম শতভাগ সফল করতে সাংবাদিকদের সঙ্গে জেলা স্বাস্থ্য বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
“টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা নেব দল বেঁধে”- এই স্লোগানকে সামনে রেখে আজ শনিবার দুপুর ১২ টায় দিনাজপুর সদর জেনারেল হাসপাতালে শহীদ ডা. আব্দুল জব্বার মিলনায়তনে জেলা তথ্য অফিস এবং সিভিল সার্জন কার্যালয়ের যৌথ আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে মতবিনিময় সভা করা হয়।
জেলা সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স পর্যন্ত শিশু ও কিশোরদের এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। তবে অনলাইনে প্রতি জন শিক্ষার্থীদের অবশ্যই নিবন্ধন করতে হবে।
দেশে প্রথমবারের মতো কাল টাইফয়েডের টিকা দেওয়া শুরু হচ্ছে
তিনি বলেন, এবার জেলার ১৩’টি উপজেলার শিক্ষার্থীদের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৬ লাখ ২২ হাজার ৮৮১ জন এবং কমিউনিটি পর্যায়ে লক্ষ্যমাত্রা ২ লাখ ৭০ হাজার ২৪৭ জন যা সব মিলিয়ে মোট ৮ লাখ ৯৩ হাজার ১২৮ জনকে টিকা প্রদান করা হবে। আগামী ১২ অক্টোবর টিকাদান শুরু হয়ে একমাস ব্যাপী চলবে।
জেলা তথ্য অফিসার সাদিয়া আফরিন শেফা, তথ্য ও সম্প্রসারন মন্ত্রণালয়ের গণ যোগাযোগ অধিদপ্তর ঢাকা’র উপপরিচালক ফাইমা জাহান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ. এম শাহজাহান, সিভিল সার্জন কার্যালয়ের ডা. আল আমিন তথ্য ভিত্তিক উপস্থাপনা করেন।























ছাত্রদল নেতাকর্মীদের জন্য জরুরি নির্দেশনা