পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ভারী অস্ত্রে পাল্টাপাল্টি হামলা

- আপডেট সময় : ১০:৫১:৪১ পূর্বাহ্ন, রোববার, ১২ অক্টোবর ২০২৫
- / 53
সীমান্তে ব্যাপক সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সেনারা। স্থানীয় সময় গতকাল (শনিবার, ১১ অক্টোবর) সন্ধ্যায় আফগানিস্তানের তালেবান যোদ্ধারা পাক সেনাদের কয়েকটি চৌকিতে ভারি অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালালে জবাবে পাল্টা হামলা করে পাকিস্তান।
এক্স বার্তায় পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আফগান সেনাদের উস্কানির জবাবেই এ পাল্টা হামলা চালানো হয়েছে। আর আফগানিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, কাবুলে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার প্রতিশোধ নিতে সীমান্তের বিভিন্ন এলাকায় পাকিস্তানের সেনাদের তীব্র সংঘর্ষে জড়িয়েছে সীমান্তরক্ষীরা। আরও দাবি করা হয়, দক্ষিণাঞ্চলীয় হেলমন্দ প্রদেশে পাকিস্তানের দু’টি সীমান্ত চৌকিরও দখল নিয়েছে আফগান সেনারা।
এই আবহে পাকিস্তানের অন্তত ৬ জন সেনা সদস্য নিহত এবং ২ জনকে জীবিত আটক করার দাবি করেছে তালেবান কর্তপক্ষ। আফগানিস্তানের তরফ থেকে ২০১তম খালিদ বিন ওয়লিড আর্মি কোর এই হামলা চালিয়েছিল। পরে তালেবান প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এনায়াত খোয়ারাজম বার্তাসংস্থা এএফপি-কে বলেন, তাদের সামরিক অভিযান সফল হয়েছে।
পাক নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, শনিবার রাতভর আফগান বাহিনী একাধিক সীমান্ত পয়েন্টজুড়ে গুলিবর্ষণ করলে পাকিস্তানি সেনাবাহিনী দ্রুত পাল্টা আক্রমণ চালায়। হামলায় বেশ কয়েকটি আফগান পোস্ট ধ্বংস এবং ‘সেনা ও সন্ত্রাসীদের’ ব্যাপক ক্ষতি করা হয়।
ভারতের সঙ্গে সম্পর্ক চাই, তবে সেটা সমতার: মির্জা ফখরুল
প্রতিবেদনে বলা হয়, আঙ্গুর আড্ডা, বাজাউর এবং কুর্রামসহ বেশ কয়েকটি সীমান্ত পয়েন্টে বিনা উসকানিতে গুলিবর্ষণ শুরু করে আফগানিস্তান। একইসঙ্গে দির, চিত্রাল, বারামচা এবং অন্যান্য স্থানেও হামলার খবর পাওয়া গেছে।
পাকিস্তান সেনাবাহিনী তার প্রতিক্রিয়ায় কামান, ট্যাঙ্ক এবং হালকা ও ভারী উভয় অস্ত্র ব্যবহার করেছে বলে জানা গেছে। এছাড়া টিটিপির আস্তানায় হামলা চালানোর জন্য যুদ্ধবিমান ও ড্রোন মোতায়েনেরও খবর পাওয়া গেছে। গণমাধ্যম বলছে, এতিমধ্যে সীমান্তে ১৯টি আফগান পোস্ট জব্দ করেছে পাক বাহিনী।
এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। উভয় দেশকে ধৈর্য, সংযম এবং সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বানও জানিয়েছে রিয়াদ। এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য উত্তেজনা হ্রাস অপরিহার্য।’
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কাতারও। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় পক্ষকে শান্ত, সংলাপ এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের পার্থক্য দূর করার আহ্বান জানিয়েছে।
এর আগে, গেল শুক্রবার রাতে কাবুল ও পাকতিকায় যে বিমান হামলা হয় তার জন্য পাকিস্তানকে দায়ী করে তালেবান সরকার। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করে, পাকিস্তান তেহরিক-ই-তালেবানের প্রধান নেতা নূর ওয়ালী মেসুদকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।























