ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামিনের কাগজ এক ক্লিকেই যাবে কারাগারে: আইন উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 65

জামিন হওয়ার পর এক ক্লিকেই সে আদেশ কারাগারে চলে যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেখানে আইন উপদেষ্টা বলেন, ‘এখন থেকে জামিন হওয়ার পর এক ক্লিকেই সেই আদেশ চলে যাবে কারাগারে। এর আগে ১২ ধাপে কারাগারে বেইল বন্ড যেত। এখন থেকে বেইল বন্ড অনলাইনে যাবে। সাধারণত মানুষের হয়রানি কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। ‘

হামাসকে কার্যত সবুজ সংকেত দেওয়া হয়েছে: ট্রাম্প

ড. আসিফ নজরুল বলেন, ‘আমরা আইন মন্ত্রণালয় থেকে অনেকগুলো সংস্কার করেছি। একদম নিজেরা করেছি। কারো কোনো সহযোগিতা ছাড়া। কাল অনলাইন জামিননামা (বেইল বন্ড) উদ্বোধন করবো। এ জামিননামা, একটা লোক জামিন পাওয়ার আদালত থেকে শুরু করে ছাড়া (মুক্তি) পাওয়া পর্যন্ত ১২টা প্রক্রিয়াতে যেতে হয়। কোনো কোনো ধাপে টাকা দিতে হয়। ১২টা ধাপে তাকে হয়রানির সম্মুখীন হতে হয়। আগামীকাল আমরা পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছি। একটা ক্লিক করবে, আদালতের রায় থেকে জামিননামা সরাসরি জেলখানায় পৌঁছে যাবে যেখানে আসামি আছে। এটা সরকারের টাকা দিয়ে করেছি। কারো সহযোগিতা লাগেনি।’

ড. আসিফ নজরুল বলেন, আমাদের সরবকারের অনেক টাকা বিশ্বাস করেন। অনেক টাকা। আমার প্রবাসী কল্যাণ ব্যাংকে ১৬শ’ কোটি টাকা আছে। আমাদের আইজিআর অফিসে (রেজিস্টার অফিস) ১৫শ’ কোটি টাকা আছে। এগুলো কেউ খেয়াল করে না। আমরা নিজের টাকা নিজে ব্যবহার করে অনেক ভালো কাজ করতে পারি।

এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়ই হবে। বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন, হিউম্যান রাইটস আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জামিনের কাগজ এক ক্লিকেই যাবে কারাগারে: আইন উপদেষ্টা

আপডেট সময় : ০১:৩৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫