হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

- আপডেট সময় : ১১:১৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 7
সারাদেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ১ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃত রোগীর সংখ্যা ১ হাজার ১১০ জন।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ১৩২ জন ও গত ১৫ মার্চ থেকে ১ অক্টোবর পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৯২ হাজার ৮৬৩ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮২ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২১ হাজার ৬০২ জন। গত ১৫ মার্চ থেকে ১ অক্টোবর পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৭৭ জন।
একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৯৭৩ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুই শিশুর মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ১ হাজার ৯ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।























