কাহারোলে শিশু, কিশোরদের খেলাধুলায় আনসার ও ভিডিপির ফুটবল উপহার

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ১১:০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 1
পায়ে বল, মাথায় বল, হাতে লাগলে হ্যান্ড বল, এরই নাম ফুটবল, মাদক ছেড়ে খেলতে চল”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ চত্ত্বর খেলার মাঠে অত্র এলাকার শিশু, কিশোর ও যুবকদের নিয়ে প্রতিদিন বিকালে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করছেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ জনাব আলী সরকার।
তিনি আরো জানান, নিয়মিত খেলাধুলা শারীরিক গঠন ও সুস্থ্যতা, পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি, মাদকমুক্ত সুনাগরিক হিসেবে গড়ে উঠতে বিশেষ ভূমিকা রাখবে। তাদেরকে খেলাধুলায় উৎসাহিত করতে উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ফুটবল উপহার প্রদান করেন।
এতে করে শিশু, কিশোর ও যুবকদের মাঝে বেশ আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা যায়। তারা পড়ালেখার পাশাপাশি বিকেলে প্রতিদিন মাঠে খেলতে আসেন সেই বিষয়ে উপদেশ প্রদান করেন এই অফিসার।

























