ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / 57

রাজধানীর মিরপুরের রূপনগরে শাহ আলম কেমিক্যাল গোডাউন সংলগ্ন প্রিন্টিং কারখানায় গতকাল ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

১৬ জনের মর্মান্তিক মৃত্যুর এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কর্মস্থলে নিহত শ্রমিকের প্রত্যেক পরিবারকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে ২ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং আহত শ্রমিকদের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হবে।

মাহী বি চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব লস্কার তাজুল ইসলামকে আহ্বায়ক করে অগ্নিকাণ্ডের কারণ নির্ণয়, দায়দায়িত্ব ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সুপারিশ প্রদানের জন্য সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে একটি বস্তুনিষ্ঠ প্রতিবেদন দাখিল করবে।

এছাড়া, দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ, হতাহতদের তালিকা প্রণয়ন, পরিদর্শন প্রক্রিয়ায় কোনো গাফিলতি আছে কি-না-তা খতিয়ে দেখা, কারখানার ঝুঁকি নিরূপণ, ঝুঁকি নিরসনের সুপারিশ এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ ও দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সুপারিশসহ একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ০৫:৪৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫