১০৮ আসনে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করেছে এবি পার্টি
- আপডেট সময় : ০৫:৩৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / 42
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে ১০৮ আসনে প্রার্থী ঘোষণা করেছে এবি পার্টি। আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) সকালে রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক এ প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
তিনি বলেন, ‘জোটগত কারণে এ তালিকা সংশোধন হতে পারে।’ পাশাপাশি আগামী এক মাস এ তালিকার প্রার্থীদের নির্বাচন কেন্দ্রিক তৎপরতা পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ‘প্রশ্নহীন ঐক্য যে বিজয় এনে দিয়েছে নানান হঠকারিতায় তা রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন সামনে রেখে কোনো হঠকারিতা মেনে নেবে না দেশের জনগণ।’
গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায়, এমন সব রাজনৈতিক দলগুলোর সাথে জোটে আগ্রহী এবি পার্টি- জানান দলটির চেয়ারম্যান।
নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের সতর্ক করে দিলেন জয়নুল আবদিন ফারুক
প্রথম পর্যায়ের তালিকা পার্টির শীর্ষ নেতাদের মধ্যে আছেন-ফেনী-৪ আসনে মজিবুর রহমান মঞ্জু, বরিশাল-৩ আসনে আসাদুজ্জামান ফুয়াদ, পটুয়াখালী-১ আসনে আব্দুল ওহাব মিনার, ঢাকা-২০ আসনে হেলাল উদ্দিন আহাম্মদ, চট্টগ্রাম-৫ আসনে দিদারুল আলম, চট্টগ্রাম-৮ আসনে গোলাম ফারুক, ঢাকা-১০ আসনে নাসরীন সুলতানা মিলি, ঢাকা-১৭ ফারাহ নাছ সাত্তার প্রমূখ রয়েছেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, “আজকে ১০৮ আসনে প্রার্থী ঘোষণা করা হল। এই ঘোষণার পর নির্বাচনের আনুষ্ঠানিক কার্য্ক্রম শুরু হচ্ছে।
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ২০২০ সালের ২ মে আত্মপ্রকাশ করে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে অধিকার ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দলটি যাত্রা শুরু করে। ২০২৪ সালে এবি পার্টি নির্বাচন কমিশনের নিবন্ধন পায়।
সংবাদ সম্মেলনে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, সিনিয়র চেয়ারম্যান আব্দুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, দিদারুল আলম, হেলাল উদ্দিন প্র্রমূখ উপস্থিত ছিলেন।

























অবিশ্বাস্য কামব্যাকে কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনা