ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / 64

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে ‘রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এতো বড় একটা অভ্যুত্থানের পরে একটা সুযোগ সৃষ্টি হয়েছে, দেশটাকে আবার সুন্দর করে গড়ে তুলবার। কিন্তু আমরা চারদিকে দেখছি, আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা মিলনায়তনে ‘বিশ্ববিদ্যালয় পরিক্রমা’ মাসিক ম্যাগাজিনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনায় এই অনুষ্ঠান হয়।

মির্জা ফখরুল বলেন, চারদিকে দেখছি অনৈক্যের সুর। আমরা অনেকেই হতাশ হচ্ছি।

কিছু দল জুলাই সনদে স্বাক্ষর করে এসে ভিন্ন কথা বলছেন: মোয়াজ্জেম

মির্জা ফখরুল বলেন, আমাদের শিক্ষকরা আন্দোলন করছেন, রাস্তায় আছেন বেতনের জন্য। এটা তো অনেক ভালো হতে পারতো যদি আমরা পুরোপুরি এটাকে পরিবর্তন করে শুধুমাত্র অতি মেধাবী শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা এবং বেশিরভাগ সাধারণ শিক্ষার্থীদের জন্য যদি ভোকেশনাল এন্ড টেকনিক্যাল ট্রেনিং এর ব্যবস্থা করতে পারতাম তাহলে সবচেয়ে ভালো লাভবান হতে পারতাম।

বিএনপির শীর্ষ পর্যায়ের এই নেতা বলেন, আজকে কারিগরি শিক্ষার ব্যবস্থা নাই, কোনো ইনস্টিটিউট নাই। ভোকেশনাল সেন্টারগুলো নাই। আমরা এগুলো তৈরি করি না। আমরা বিএ পাস, এমএ পাস তৈরি করছি। তাহলে এই তরুণরা বিকশিত হবে কিভাবে? মানুষের কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষার ওপর জোর দিতে হবে।

বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় পরিক্রমার ব্যবস্থাপনা সম্পাদক মোবারক হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. সবুর খান, বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক হারুন অর রশিদ, শিক্ষাবিদ এম এ সাজ্জাদ প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন : মির্জা ফখরুল

আপডেট সময় : ১০:৫৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫