ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের সিদ্ধান্তের বিষয়ে ইসিকে অনুরোধ জানাবে বিএনপি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / 40

জাতীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিশেষ যে সিদ্ধান্ত হয়েছে তা নিয়ে ইসিতে লিখিতভাবে অনুরোধ করবে বিএনপি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। আজ (শনিবার, ২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লেবার পার্টির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘যারা বিএনপির পক্ষ থেকে নির্বাচনে অংশ নিবে তারা যেন ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারে সে ব্যাপারে কাজ করবে কমিশন।’

বাংলাদেশের মানুষের কাছে বিএনপি জনপ্রিয়তার শীর্ষে: সালাউদ্দিন টুকু

এসময় তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী হুট করে পিআর চাইছে, এটা নির্বাচন পেছানোর পায়তারা।‘

তিনি বলেন, ‘পিআরে জাতীয় সংসদের অযোগ্য লোকেরা প্রবেশ করবে। এতে দুর্বল সরকার গঠন হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় প্রতিবেশী দেশের ব্যাপারে তিনি বলেন, ‘সামরিক শক্তি দেখাতে এলে, সামরিকভাবেই মোকাবেলা করা হবে। বিএনপি ক্ষমতায় এলে দেশের জনগণকে সামরিক প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করা হবে।’

এছাড়াও বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, সরকারের কয়েকজন উপদেষ্টা একটি রাজনৈতিক দলের দিকে হেলে যাচ্ছে তাই নিরপেক্ষতার জন্য তাদের পদত্যাগ করে সেখানে নিরপেক্ষ ব্যক্তি আনার দাবি করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের সিদ্ধান্তের বিষয়ে ইসিকে অনুরোধ জানাবে বিএনপি

আপডেট সময় : ১০:৪২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫