ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচন না-ও হতে পারে; তবে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি: তাহের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / 64

জাতীয় নির্বাচন কোনো কারণে না-ও হতে পারে, তবে জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল এবং সেটি সবার আগে বাস্তবায়ন করতে হবে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

আজ (বুধবার, ২৯ অক্টোবর) সকালে মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতৃবৃন্দের সঙ্গে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখা উপদেষ্টা এবং ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফররত প্রতিনিধি দল বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

তাহের বলেন, ‘বাংলাদেশের বর্তমান নির্বাচনি পরিবেশ কেমন—তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়ে জামায়াত এরইমধ্যে মত দিয়েছে। এবারের নির্বাচন সাধারণ কোনো নির্বাচন নয়, এটি উৎসবমুখর ও বিশ্বাসযোগ্য পরিবেশে হওয়া উচিত।’

গণভোটের তারিখ ঘোষণা বিলম্বিত হলে নির্বাচন নিয়ে সংকট ঘনীভূত হবে: গোলাম পরওয়ার

তিনি আরও বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দল বলেছে—একটি আদেশের মাধ্যমে গণভোট আয়োজন করা দরকার। এনসিসি যে প্রস্তাব দিয়েছে, তা দ্রুত কার্যকর করতে হবে এবং সেই আদেশের ওপর গণভোট আয়োজন করতে হবে।’

তাহের মনে করেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটই যথার্থ পদক্ষেপ। নভেম্বরের মধ্যেই গণভোট অনুষ্ঠিত হতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন। তার ভাষায়, ‘জুলাই সনদ এত গুরুত্বপূর্ণ যে কিছু ফান্ড ব্যয় করেও এটি গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। তা না হলে আগামী নির্বাচনগুলোতেও এ চাপ বজায় থাকবে।’

তিনি আরও বলেন, ‘ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাবসহ সব বাহিনীর অবস্থান নিশ্চিত করা প্রয়োজন।’ এবার এসব বাহিনীকে শুধু স্ট্রাইকিং ফোর্স নয়, বরং স্থায়ীভাবে মাঠে রাখার দাবি জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন ও জনাব মোবারক হোসাইন।

কমনওয়েলথ প্রতিনিধি দলে আরও ছিলেন ড. দিনুষা পণ্ডিতরত্ন, মিসেস ন্যান্সি কানিয়াগো, মি সার্থক রায়, মিসেস ম্যাডোনা লিঞ্চ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জাতীয় নির্বাচন না-ও হতে পারে; তবে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি: তাহের

আপডেট সময় : ০২:০০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫