ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের তারিখ ঘোষণা বিলম্বিত হলে নির্বাচন নিয়ে সংকট ঘনীভূত হবে: গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / 43

গণভোটের তারিখ ঘোষণা যতই বিলম্বিত হবে, জাতীয় নির্বাচন নিয়ে সংকট ততই ঘনীভূত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ (বুধবার, ২৯ অক্টোবর) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে নভেম্বরে গণভোটের দাবি করে এ মন্তব্য করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, ‘ঐক্যমত্য কমিশন সরকারের কাছে যে রিপোর্টটা দিয়েছে ওখানে ওনারা কংক্রিট কোনো কথা বলেননি। বলছেন যে, জাতীয় নির্বাচনের দিনে অথবা আগে যেকোনো সময় (গণভোট হতে পারে)। অর্থাৎ তারা ঝুলিয়ে রেখেছে। এইটা বলাতে একটা ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি হয়েছে। বল চলে গেছে সরকারের কোর্টে। এখন সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, ‘এ ক্ষেত্রে আমাদের সব দলের পরিষ্কার বক্তব্য— ঐক্যমত্য কমিশন যদি সুনির্দিষ্ট করে জাতীয় নির্বাচনের পূর্বে নভেম্বরে গণদাবি অনুযায়ী গণভোটের তারিখটা বলে দিতেন তাহলে কিন্তু আর ঝামেলা পাকাইতো না।’

মেট্রোর প্যাড পড়ে নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

তিনি আরও বলেন, এখন দু’একটা দল, যারা একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের কথা বলছেন, এই কথায় তারাও কথা বলার সুযোগ পেলেন। আর আমরা যারা আগে থেকেই চাচ্ছি তাদেরও কথা বলার সুযোগ থেকে গেল। মাঝখান দিয়ে ঐকমত্য কমিশন বেঁচে গেছে।

দলগুলোর পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, ‘গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয় পরিবর্তনের চেষ্টা করছে একটি দল। এ অপচেষ্টা রুখে দেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘নভেম্বরে গণভোট ও জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন করতে আগামীকাল (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) ইসির নিকট স্মারকলিপি প্রদান করা হবে। সেই সঙ্গে আগামী ৩ নভেম্বর সাংবাদিক সম্মেলন করে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে।’

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৮ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

তিনি সমমনা দলগুলোর পক্ষে আগামীকাল ৩০ অক্টোবর পাঁচ দফা দাবি আদায়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি প্রদান এবং ৩ নভেম্বর বৈঠকের পর সংবাদ সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণার কথা বলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গণভোটের তারিখ ঘোষণা বিলম্বিত হলে নির্বাচন নিয়ে সংকট ঘনীভূত হবে: গোলাম পরওয়ার

আপডেট সময় : ০১:৫৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫