এক ম্যাচের জন্য নিষিদ্ধ সুয়ারেজ

- আপডেট সময় : ১০:৫৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / 71
ন্যাশভিলের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগে বড় ধাক্কা খেলো ইন্টার মায়ামি। এক ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ায় প্লে-অফের তৃতীয় রাউন্ডের লড়াইয়ে খেলতে পারবেন না তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ।
অফ দা বল ইনসিডেন্টের কারণে সুয়ারেজকে নিষিদ্ধ করেছে মেজর লিগ সকারের ডিসিপ্লিনারি কমিটি। ম্যাচের ৭১তম মিনিটে ন্যাশভিলের ডিফেন্ডার অ্যান্ডি নোহারকে লাথি মারেন উরুগুয়ের ফরোয়ার্ড। ম্যাচ চলাকালীন ওই ঘটনার জন্য কোনো কার্ড দেখাননি রেফারি, এমনকি ফাউলও ধরা হয়নি।
ঢাকার মঞ্চ মাতাবেন পাকিস্তানের আলি আজমত ও জেমস
তবে নিয়ম অনুযায়ী, ম্যাচের পরেও এমএলএস ডিসিপ্লিনারি কমিটি শাস্তির ব্যবস্থা নিতে পারে। প্রতিপক্ষের খেলোয়াড়কে কামড়ানোর দায়ে তিনবার নিষেধাজ্ঞার শাস্তিও পেয়েছেন তিনি। ৩৮ বছর বয়সী এ ফুটবলার একবার বর্ণবাদের দায়েও শাস্তি পেয়েছিলেন।
লিগ কাপ ফাইনালের পর প্রতিপক্ষ সিয়াটল সাউন্ডার্সের একজনকে থুতু দেওয়ার অপরাধে গত সেপ্টেম্বরে সুয়ারেসকে তিন ম্যাচে নিষিদ্ধ করেছিল এমএলএস। এছাড়া লিগস কাপ আয়োজক কমিটি তাকে নিষিদ্ধ করেছিল ছয় ম্যাচে।

























