তরুণরা প্রয়োজনে আবারও রাস্তায় নামবে: নাহিদ ইসলাম
- আপডেট সময় : ০৩:০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / 38
বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন, ঐকমত্য কমিশন সবকিছুই ব্যর্থ।
পরিবর্তন না হলে, তরুণরা প্রয়োজনে আবারও রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন এনসিপি নেতা।
৭ নভেম্বর ছিল বাংলাদেশের প্রগতির টার্নিং পয়েন্ট : মির্জা ফখরুল
নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী কাঠামো এখনো রয়ে গেছে। সে জন্য ঐকমত্য প্রক্রিয়া শেষ হওয়ার পরও একমত হওয়া যাচ্ছে না।
নাহিদ ইসলাম এ সময় শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র-শিক্ষকদের মেলবন্ধন তৈরি হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে শিক্ষকরা কাজ করে যাচ্ছেন। তাই আমাদের সবাইকে শিক্ষকদের পাশে থাকা দরকার।


























খামেনির মৃত্যুতে শোকাতুর ইরানের পাশে বাংলাদেশ