কাহারোলে মাস ব্যাপি কান্তজীউ রাস মেলা শুরু

- আপডেট সময় : ০৬:৩৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / 242
দিনাজপুরের কাহারোলের ঐতিহাসিক শ্রী শ্রী রু´িনী কান্তজীউ মন্দিরে মাস ব্যাপি রাস মেলা শুরু হয়েছে। এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় গত বুধবার সন্ধ্যা ৬ টায়।
মন্দিরে রাস বেধিতে দিনাজপুর রাজদেবোত্তর এস্টেট এর আয়োজনে মাস ব্যাপি রাস মেলার উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: রিয়াজ উদ্দীন(উপ-সচিব)।
কাহারোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: জানে আলম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দিনাজপুর-১ আসনের বিএনপির মনোনিত প্রার্থী আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম, দিনাজপুর-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী মো: মতিউর রহমান, এএসপি কাহারোল (সার্কেল) মো: মনিরুজ্জামান, উপজেলা সহকারি কমিশনার(ভুমি) প্রবীর বিশ্বাস, বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু সত্যজিৎ কুমার কুন্ডু, দিনাজপু রাজদেবোত্তর এস্টেট এর এজেন্ট রনজিৎ কুমার সিংহ, কাহারোল থানার ওসি মো: সোহেল রানা, দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরুপ কুমার বকসি বাচ্চু, উপজেলা বিএনপির সভাপতি মো: গোলাম মোস্তফা বাদশা, জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী : মো: কাবির আনাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহ্বায়ক উত্তম কুমার রায়সহ রাজদেবোত্তর এস্টেট এর সদস্য ও বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।























