ঢাকা ১০:২১ অপরাহ্ন, রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পুরান ঢাকায় গুলিতে নিহত ব্যক্তি ‘শীর্ষ সন্ত্রাসী মামুন’: পুলিশ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 68

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ (সোমবার, ১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, নিহত ব্যক্তি ‘শীর্ষ সন্ত্রাসী’ তারিক সাঈদ মামুন (৫০)।

প্রত্যক্ষদর্শী ও ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মামুন দৌড়ে পালানোর চেষ্টা করছিলেন, তখন দুজন ব্যক্তি তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি চালান। গুলি করা ব্যক্তিরা পরে মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত

পুলিশ জানায়, মামুন একসময় আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন। তবে অপরাধের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। তিনি চিত্রনায়ক সোহেল চৌধুরী এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাঈদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি ছিলেন।

জানা গেছে, মামুনের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। আজ তিনি আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। সেখান থেকে বের হওয়ার পথেই দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এর আগেও ২০২৩ সালে কারাগার থেকে জামিন মুক্তি পাওয়ার পর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় তাকে হত্যা চেষ্টা করা হয়েছিল। সে সময় দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে ভুবন চন্দ্র শীল নামে এক পথচারী নিহত হয়েছিলেন।

মামুনের বাড়ি লক্ষ্মীপুরে, জন্ম ১৯৭০ সালে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের ডেপুটি কমিশনার (ডিসি) আহসান উদ্দিন বলেন, ‘নিহত মামুন একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। যারা গুলি চালিয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পুরান ঢাকায় গুলিতে নিহত ব্যক্তি ‘শীর্ষ সন্ত্রাসী মামুন’: পুলিশ

আপডেট সময় : ০৪:৩৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫