ঢাকা ০২:৫১ অপরাহ্ন, রোববার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৪:১১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 97
125

রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তদের গুলিতে তারিফ সাঈদ মামুন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে কলেজের সামনে ফাঁকা এলাকায়, যেখানে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের জাতীয় পরিচয়পত্র থেকে জানা গেছে, তার নাম তারিক সাইফ মামুন (৫৫)। বাবার নাম এসএম ইকবাল। বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনী এলাকায়। তিনি বর্তমানে বাড্ডার আফতাব নগরের ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতেন।

গুলিতে নিহত ব্যক্তির স্ত্রী বিলকিস আক্তার রীপা জানিয়েছেন, সোমবার সকালে কোর্টে হাজিরা দেয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। পরে সংবাদ পাই তাকে গুলি করা হয়েছে। তবে কী কারণে কেন তারা গুলি করেছেন, সে বিষয়ে আমার কিছু জানা নেই।

একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

গুলিবিদ্ধ ব্যক্তির খালাতো ভাই হাফিজ বলেন, আমার ভাই তারিক সাইফ মামুন একজন সাধারণ মানুষ। কি কারণে তাকে কে হত্যা করা হলো আমি জামি না। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। কারা তাকে হত্যা করেছে, কী কারণে করেছে আমার জানা নেই।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে এবং দুর্বৃত্তদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।

ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, আনুমানিক বেলা ১১টার দিকে তাদের হাসপাতালের সামনের গুলির ঘটনা ঘটে। শব্দ শুনে হাসপাতালের মেইন গেটের সামনের এসে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন তারা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিজেদের হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। কে বা কারা তাকে গুলি করেছে সেটি বলতে পারছি না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত

আপডেট সময় : ০২:৫৪:১১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫