ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুরে দাঁড়ানো জয়ে পঞ্চমবার বিশ্বকাপে ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / 34

ঘরের মাঠে পরাজয়ের শঙ্কা এড়িয়ে দারুণ জয় পেল ক্রোয়েশিয়া। এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়ে গেল তাদের আরেকটি বিশ্বকাপ খেলার টিকেট। সব ঠিক থাকলে যা হবে ক্রোয়াট কিংবদন্তি লুকা মদ্রিচের ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ।

ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শুক্রবার রাতে ফারো আইল্যান্ডকে ৩-১ গোলে হারায় ক্রোয়েশিয়া।

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে শ্রদ্ধা, নোরা

এই জয়ে সাত ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপ থেকে এক ম্যাচ বাকি থাকতে বিশ্বকাপের টিকেট পেয়ে গেছেন মদ্রিচ, ইভান পেরিসিচরা। পূর্ণ ৮ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে বাছাই শেষ করেছে ফারো আইল্যান্ড।

অথচ ম্যাচের শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়েছিল ক্রোয়েশিয়া। ১৬ মিনিটে অতিথিদের এগিয়ে দেন ডেভিড তুরি।

সাত মিনিট পর ম্যাচে সমতা ফেরান জস্কো ভার্ডিওল। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৭ মিনিটে জালের ঠিকানা খুঁজে নেন পিটার মুসা। ম্যাচে এগিয়ে যায় ২০১৮ বিশ্বকাপের রানার্স-আপ ক্রোয়েশিয়া। পরে ৭০ মিনিটে নিকোলা ভ্লাসিচের গোলে জয়ের ব্যবধান আরও বড় হয় ক্রোয়েশিয়ার।

আগামী সোমবার রাতে মন্টেনেগ্রোর বিপক্ষে বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচ খেলবে ক্রোয়েশিয়া।

নিউজটি শেয়ার করুন

ঘুরে দাঁড়ানো জয়ে পঞ্চমবার বিশ্বকাপে ক্রোয়েশিয়া

আপডেট সময় : ০১:১৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫