পাকিস্তানে আতশবাজি কারখানায় বিস্ফোরণে চারজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ১০:৫৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / 122
দক্ষিণ পাকিস্তানের একটি আতশবাজির কারখানায় শনিবার ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন বলে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, সিন্ধ প্রদেশের হায়দরাবাদ শহরে আতশবাজি প্রস্তুতের একটি ভবন ধসে পড়ে ঘন ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে।
শহরের পুলিশ জানিয়েছেন, উদ্ধারকারীরা নিহত ও আহতদের হাসপাতালে নিয়ে গেছে।
অবশেষে দেশে স্বর্ণের দামে বড় পতন
তিনি বলেন, বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সেখানকার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে কারখানাটির আতশবাজি উৎপাদনের অনুমতি ছিল কি না এবং তারা নিরাপত্তা বিধি মেনে চলছিল কি না।
পাকিস্তানে আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা প্রায়ই ঘটে। গত আগস্টে করাচির একটি আতশবাজি সংরক্ষণস্থলে বিস্ফোরণে পাঁচজন নিহত হয়। সূত্র: আল-আরাবিয়া
ট্যাগস :
পাকিস্তানে























