ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাবাডি বিশ্বকাপের সেমিতে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪২:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / 44

প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। শেষ চারে ওঠায় পদকও নিশ্চিত হলো লাল সবুজের মেয়েদের।

শনিবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলমান বিশ্বকাপের ২৩তম ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ ও থাইল্যান্ড। সেখানে ৩৯-৩১ পয়েন্টে বিজয়ী হয়েছে মালেকা পারভীনের দল।

প্রথমার্ধে সমানে সমান লড়াই হয় দুই দলের মধ্যে।স্বাগতিকরা এগিয়ে ছিল ১৪-১২ পয়েন্টে। তবে দ্বিতীয়ার্ধে আর বাংলাদেশের মেয়েদের সঙ্গে পেরে উঠেন অতিথিরা।

ঘরের মাঠে বিশ্বকাপ। সেখানে এখন পর্যন্ত দারুণ খেলছে আগের বিশ্বকাপে পঞ্চম স্থান অর্জন করা বাংলাদেশ।

বিশ্বকাপে নেপালকে হারিয়ে সেমিফাইনালে ইরান

বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে আসর শুরু করে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় তারা। তৃতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে ১৮-৪৩ পয়েন্টে হেরে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ নিতে হয়।

তিন ম্যাচ শেষে রূপালী আক্তারের নেতৃত্বাধীন দলটির সংগ্রহ ছিল ৪ পয়েন্ট। সমান পয়েন্ট ছিল থাই মেয়েদেরও। শনিবার আরেক ম্যাচে নেপালকে ৩৯-১১ পয়েন্টে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ইরান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কাবাডি বিশ্বকাপের সেমিতে বাংলাদেশের মেয়েরা

আপডেট সময় : ০১:৪২:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫