বিশ্বকাপে নেপালকে হারিয়ে সেমিফাইনালে ইরান
স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০১:৪১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / 68
নেপালকে পাত্তাই দিল না ইরান। দাপুটে ম্যাচ খেলে নারী কাবাডি বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশটি।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ শনিবার নেপালকে ৩৯-১১ পয়েন্টে হারায় ইরান। প্রথমার্ধে দলটি এগিয়ে ছিল ২৪-৩ ব্যবধানে।
টানা তিন জয়ের পর সর্বশেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে হেরেছিল ইরান। নেপালকে হারিয়ে আবার জয়ে ফিরল তারা।
সব ধরণের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ রেড্ডি
ছয় মিনিটের মধ্যে নেপালকে অল আউট করে ইরান এগিয়ে যায় ১০-১ পয়েন্টে। দ্বাদশ মিনিটে নেপালকে আবারও অল আউট করে ২০১২ বিশ্বকাপের রানার্সআপরা। তখন তারা এগিয়ে ছিল ২৪-৩ পয়েন্টে।
দ্বিতীয়ার্ধও ছিল একপেশে। জয় অনেকটাই নিশ্চিত হয়ে যাওয়ায় ইরান এ অর্ধে পয়েন্টের জন্য মরিয়া হয়ে ওঠেনি। এ অর্ধে তারা ১৫ পয়েন্ট তুলে জয় নিশ্চিত করে। নেপাল তুলতে পারে ৮ পয়েন্ট।
ট্যাগস :
বিশ্বকাপে



























সামিট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু