ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৫৮ জন ইউএনওকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / 131
169

সরকার ১৫৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করেছে। বুধবার (২৬ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাদের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি আগামী ৩০ নভেম্বরের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কাঁপল টেকনাফ

এর আগে একই দিন পৃথক এক আদেশে ১৬৬ জন সিনিয়র সহকারী সচিবকে ১৬৬ উপজেলায় ইউএনও হিসেবে নিয়োগ দেয় সরকার। পৃথক আটটি প্রজ্ঞাপনের মাধ্যমে বুধবার ঢাকা বিভাগের ২৯ উপজেলায়, বরিশাল বিভাগের ২১ উপজেলায়, চট্টগ্রাম বিভাগের ২৯ উপজেলায়, খুলনা বিভাগের ২১ উপজেলায়, রংপুর বিভাগের ২৪ উপজেলায়, রাজশাহী বিভাগের ১৩ উপজেলায়, সিলেট বিভাগের ১৪ উপজেলায় এবং ময়মনসিংহ বিভাগের ১৫ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেয়া হয়।

বদলিকৃত ইউএনওদের তালিকা দেখুন এখানে

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১৫৮ জন ইউএনওকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন

আপডেট সময় : ১১:১৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫