শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
- আপডেট সময় : ০১:০৬:৫৩ অপরাহ্ন, রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / 45
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ রোববার (১৪ ডিসেম্বর) ভোরে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সকাল ৭টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
শহীদ বুদ্ধিজীবী দিবস দেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাসে অন্যতম মর্মন্তুদ দিন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর, বিজয়ের ঊষালগ্নে জাতি হারায় তার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। দিনটি বাঙালি জাতির জন্য দুঃসহ বেদনার স্মারক হয়ে আছে।
নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের শেষ পর্যায়ে, যখন সারা দেশের মানুষ চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই দেশীয় নরঘাতক রাজাকার, আলবদর, আলশামস ও শান্তি কমিটির সদস্যরা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে মেতে ওঠে। বিজয়ের মুহূর্তে বাঙালিকে মেধাশূন্য করার উদ্দেশ্যে চালানো এই নৃশংস হত্যাকাণ্ড গোটা জাতি ও বিশ্ববাসীকে হতবিহ্বল করে তোলে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পৃথক বাণী প্রদান করেছেন।























নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী