ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বদলে যেতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরের সূচি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / 217
235

২০২৬ সালের মার্চে শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর। ২৬ মার্চ থেকে পাকিস্তানের ফ্রাঞ্চাইজি লিগটি শুরু হয়ে ৩ মে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।

পিএসএলের কারণে পিছিয়ে যেতে পারে পাকিস্তানের আসন্ন বাংলাদেশ সফর। ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অনুযায়ী, পাকিস্তান দল আগামী বছরের মার্চ-এপ্রিলে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে। সফরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি টেস্ট, ৩টি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাবর আজম-সালমান আলি আগার দল।

১ লাখ ৪২ হাজার কোটি টাকায় বার্সাকে কিনতে চায় সৌদি যুবরাজ

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপারের প্রতিবেদন অনুযায়ী, বদলে যেতে পারে এই সিরিজের সূচি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি গতকাল এক ঘোষণায় পিএসএলের সূচি ঘোষণা করেন। এই সূচির কারণে জিও সুপার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্রের বরাতে জানিয়েছে, ‘সিরিজটি নতুন সময়ে অনুষ্ঠিত হবে। দুই ক্রিকেট বোর্ড বর্তমানে বিষয়টি নিয়ে আলোচনা করছে।’

অবশ্য সময় পরিবর্তন হলেও ম্যাচের সংখ্যা কমানো হবে না বলে নিশ্চিত করেছে ওই বিসিবির সূত্র, ‘সিরিজটি নতুন সময়ে স্থানান্তরিত হবে। দুই ক্রিকেট বোর্ড বর্তমানে বিষয়টি নিয়ে আলোচনা করছে। ম্যাচের সংখ্যা কোনোভাবেই কমানো হবে না। ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচগুলোর বিন্যাস সামঞ্জস্য করা যেতে পারে। পিসিবি’ এর সঙ্গে পরামর্শের পর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।’

২০১৬ সালে ৫টি ফ্র্যাঞ্চাইজি দিয়ে শুরু হয়েছিল পিএসএলের যাত্রা। এরপর ২০১৮ সালে ৬টি দল হিসেবে সম্প্রসারিত হয়েছিল। আগামী ১১তম আসরে দুইটি নতুন দল যোগ হওয়ার সঙ্গে এটি আরও সম্প্রসারিত হবে।

এদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ ব্যস্ত হয়ে পড়বে বিপিএলে। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের ১২তম আসর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বদলে যেতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরের সূচি

আপডেট সময় : ০২:৪৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫