ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিশ্র দ্বৈতের সেমিফাইনালে বাংলাদেশের জুমার-ঊর্মি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / 209
228

ঢাকায় চলমান আন্তর্জাতিক ব্যাডমিন্টনে সুখবর দিলেন তারকা শাটলার আল আমিন জুমার-ঊর্মি আক্তার জুটি। বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টের মিশ্র দ্বৈতের সেমিফাইনালে স্বাগতিকদের নিয়েছেন তারা। ঘরের কোর্ট শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ভারতের স্বস্তিক মাথারাসান-কীর্তি মাঞ্চালাকে ২১-১৬, ১৯-২১ ও ২১-১৮ পয়েন্টের ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন জুমার-ঊর্মি জুটি।

আজ শুক্রবার মিশ্র দ্বৈতের সেরা সাফল্য আনতে বেশ বেগ পেতে হয়েছে বাংলাদেশের শাটলার জুটিকে। প্রথম সেট যদিও খুব সহজে জিতেছে। তবে দ্বিতীয় সেটে এক সময় এগিয়ে থেকেও মাত্র ২ পয়েন্টের ব্যবধানে হেরে যায় জুমার-ঊর্মি। তৃতীয় সেট হয়ে দাঁড়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ। সেখানে হয়েছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। একবার বাংলাদেশের জুটি এগিয়ে যায় তো, পরের বার ভারত। এভাবে চলতে থাকে ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসি বাংলাদেশের। ৩ পয়েন্টে এগিয়ে থেকে শেষ সেট জিতে সেমিতে পা রাখেন জুমার-ঊর্মি।

আরব কাপের শিরোপা জিতল মরক্কো

ম্যাচ শেষে আল আমিন জুমার বলেন, `জয়ের মধ্য আছি ভীষণ খুশি। গতকাল বিকেলে দ্বৈতে কোয়ার্টার ফাইনালে উঠেছি। আজ সকালে মিশ্র দ্বৈতে সেমিফাইনালে উঠলাম। টানা ম্যাচ খেলার প্রেসার হয়ত শরীরে পড়ছে, তবে জয়ের খুশিতে সব ভুলে সামনের দিকে তাকিয়ে আছি। বিকেলে আবার ঊর্মিতে নিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে নামতে হবে। সবাই দোয়া করবেন।’

ম্যাচ শেষে বাংলাদেশের ঊর্মি জানান, ‌’জুমারের সঙ্গে ৬-৭ বছর ধরে জুটি বেঁধে খেলছি। যেহেতু অনেকদিন ধরে খেলছি, সেহেতু আমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো। আমরা এর আগেও আন্তর্জাতিক টুর্নামেন্টে পদক জিতেছি। ঘরের মাঠে এখন সেমিফাইনালে উঠলাম। সবাই দোয়া করবেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মিশ্র দ্বৈতের সেমিফাইনালে বাংলাদেশের জুমার-ঊর্মি

আপডেট সময় : ১২:৩৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫