ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া-৭ আসনের জন্য বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০০:০৫ অপরাহ্ন, রোববার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / 103
127

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া শহরের গোহাইল রোডের জেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। দলীয় নেতা কমীদের সঙ্গে নিয়ে সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু এ মনোনয়নপত্র উত্তোলন করেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর বেগম খালেদা জিয়ার নির্বাচনী সমন্বয়কারী হেলালুজ্জামান লালু বলেন, ‘বগুড়া-৭ আসনটি ম্যাডামের নিজের এলাকা এবং এখান থেকে তিনি টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।’

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এ কে খন্দকারকে শেষ বিদায়

‘বগুড়ার সাধারণ মানুষ তাদের প্রিয় নেত্রীকে আবারও সংসদ সদস্য হিসেবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমাদের লক্ষ্য এবার তাকে সর্বোচ্চ সংখ্যক ভোট উপহার দেয়া।’ বলেন তিনি।

বিএনপি প্রধানের এই আসনে প্রার্থী হওয়ার খবরে গাবতলী ও শাজাহানপুর এলাকায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকলে বেগম খালেদা জিয়া আবারও বিপুল ভোটে জয়লাভ করবেন বলে দৃঢ় আশা ব্যক্ত করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বগুড়া-৭ আসনের জন্য বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ

আপডেট সময় : ০৪:০০:০৫ অপরাহ্ন, রোববার, ২১ ডিসেম্বর ২০২৫