ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় ক্রিকেটে হানা দিলো ডোপিংয়ের কালো থাবা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / 143
163

ভারতীয় ক্রিকেটে হানা দিলো ডোপিংয়ের কালো থাবা। ডোপিং টেস্টে ধরা পড়ে গেছেন উত্তরাখণ্ডের বাঁহাতি পেসার রাজন কুমার। তার ডোপ পরীক্ষায় তিনটি নিষিদ্ধ উপাদান শনাক্ত হয়েছে।

ভারতের জাতীয় অ্যান্টি-ডোপিং সংস্থা (নাডা) তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। দেশটির বার্তা সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে।

২৯ বছর বয়সী রাজন কুমারের ডোপ নমুনায় অ্যানাবলিক স্টেরয়েড ড্রোস্টানোলোন ও মেটেনোলোনের পাশাপাশি ক্লোমিফিন পাওয়া গেছে। সাধারণত নারীদের বন্ধ্যাত্ব চিকিৎসায় ব্যবহার করা হয় ক্লোমিফিন। পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন পুনরুদ্ধারে সহায়ক হিসেবে ব্যবহৃত হতে পারে এটি।

রাজন সর্বশেষ খেলেছেন গত বছরের সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে। গত ৮ ডিসেম্বর আহমেদাবাদে গ্রুপ ‘ডি’-র ম্যাচে দিল্লির বিপক্ষে উত্তরাখণ্ডের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনও বক্তব্য দেননি রাজন কুমার।

শেষ মুহূর্তের গোলে লেস্টারের দারুণ জয়

অন্যান্য খেলার তুলনায় ক্রিকেটে ডোপিংয়ের ঘটনা তুলনামূলকভাবে বিরল। ভারতে সর্বশেষ আলোচিত ডোপিং কাণ্ড ঘটেছিল ২০১৯ সালে, যখন ব্যাটসম্যান পৃথ্বী শ ডোপ পরীক্ষায় পজিটিভ হন। নিষিদ্ধ উপাদান টারবিউটালিন গ্রহণের দায় স্বীকার করে তিনি দাবি করেছিলেন, এটি অনিচ্ছাকৃত।

সে সময় ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে আট মাসের জন্য নিষিদ্ধ করেছিল। এছাড়া ২০২০ সালে মধ্য প্রদেশের অলরাউন্ডার অংশুলা রাও ডোপিং কাণ্ডে জড়ান।

সামগ্রিকভাবে ক্রীড়াঙ্গনে ভারতের ডোপিং রেকর্ড উদ্বেগজনক। বিশ্ব অ্যান্টি-ডোপিং সংস্থা (ওয়াডা) প্রকাশিত বার্ষিক পরীক্ষার পরিসংখ্যানে টানা তিন বছর ধরে সবচেয়ে বেশি ডোপিং অপরাধীর তালিকার শীর্ষে রয়েছে ভারত।

ভারত ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজন করতে যাচ্ছে আহমেদাবাদে এবং একই শহরে ২০৩৬ অলিম্পিক আয়োজনের জন্যও বিড করছে। এই প্রেক্ষাপটে ডোপিংয়ের মতো বিষয় ক্রীড়াক্ষেত্রে দেশের ভাবমূর্তির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভারতীয় ক্রিকেটে হানা দিলো ডোপিংয়ের কালো থাবা

আপডেট সময় : ০৪:০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬