টানা ৬ ম্যাচ হারল নোয়াখালী, এটিই কি সবচেয়ে বাজে শুরু
- আপডেট সময় : ১০:২৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / 60
তুমুল আগ্রহ-উদ্দীপনা ও দর্শক সমর্থন নিয়ে প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট খেলতে এসে একের পর এক শুধু ব্যর্থতাই দেখছে নোয়াখালী এক্সপ্রেস। একে একে টানা ছয়টি ম্যাচ হেরে টুর্নামেন্টে সবার নিচে রয়েছে বিপিএলের নবাগত দলটি।
তবে বিপিএল ইতিহাসে এটি সবচেয়ে বাজে শুরুর রেকর্ড নয়। ২০১২ সালে টুর্নামেন্টের প্রথম সংস্করণে টানা সাত ম্যাচ পরাজয়ের পর অষ্টম ম্যাচে গিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছিল সিলেট রয়্যালস। এখনও সেটিই বিপিএলের কোনো আসরে সবচেয়ে বাজে শুরুর রেকর্ড।
এছাড়া বিপিএলের গত আসরে প্রথম ছয় ম্যাচ হেরেছিল লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিমদের ঢাকা ক্যাপিটালস। এবার একের পর এক ম্যাচ হেরে ঢাকার সঙ্গী হয়েছে নোয়াখালী। পরের ম্যাচ হেরে গেলেই সিলেটের পাশে বসবে দলটি।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সূচি প্রকাশ করলো আইসিসি
উদ্বোধনী দিন চট্টগ্রাম রয়্যালসের কাছে হেরে শুরু হয় নোয়াখালীর বিপিএল। এরপর সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালসের কাছে হারে তারা। আর বৃহস্পতিবার ষষ্ঠ ম্যাচে রাজশাহীর বিপক্ষে ফিরতি লড়াইয়ে আবার হেরেছে নোয়াখালী।
বিপিএলে টানা ছয় পরাজয়ের রেকর্ড অবশ্য খুব কম নয়। গত ১১ সংস্করণে ৮টি দল টানা ৬ ম্যাচ হারের তিক্ত স্বাদ পেয়েছে। সব মিলিয়ে সবচেয়ে বেশি টানা হারের রেকর্ড দুর্দান্ত ঢাকার, ২০২৪ সালে দশম বিপিএলে টানা ১০ ম্যাচ।
বিপিএলে টানা ৬ ম্যাচ হারের রেকর্ড যাদের
২০১২ – সিলেট রয়্যালস (শুরুর ৭ ম্যাচ)
২০১৬ – বরিশাল বুলস (মাঝে ৬ ম্যাচ)
২০২৩ – চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (মাঝে ৬ ম্যাচ)
২০২৩ – ঢাকা ডমিনেটর্স (মাঝে ৬ ম্যাচ)
২০২৩ – খুলনা টাইগার্স (মাঝে ৬ ম্যাচ)
২০২৪ – দুর্দান্ত ঢাকা (মাঝে ১০ ম্যাচ)
২০২৫ – সিলেট স্ট্রাইকার্স (মাঝে ৭ ম্যাচ)
২০২৫ – ঢাকা ক্যাপিটালস (শুরুর ৬ ম্যাচ)
২০২৬ – নোয়াখালী এক্সপ্রেস (শুরুর ৬ ম্যাচ)।

























খাগড়াছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত ৩