কাহারোলে ইউডিএমসি সাথে দুর্যোগ স্বেচ্ছাসেবকদের সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:২১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / 11
দিনাজপুরের কাহারোলে ইউডিএমসির সাথে দুর্যোগ স্বেচ্ছাসেবকদের ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২২ সেপ্টেম্বর’২৬) সকাল ১১টার সময় উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে, বিএমজেড ও নেটজ বাংলাদেশ এর সহযোগিতায় অত্র উপজেলার রসুলপুর ইউনিয়নের ইউডিএমসির সাথে দুর্যোগ স্বেচ্ছাসেবকদের ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাদীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোছাঃ শামীমা পারভীন রনি। সভায় বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার প্রান্তিক নারীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অংশগ্রহণ জোরদারকরণ অগ্রযাত্রা প্রকল্পের প্রকল্প অংশগ্রহনকারীদের দুর্যোগ মোকাবেলার লক্ষ্যে (এসডিজি-১৩) বাস্তবায়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রসুলপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রাসেল, রসুলপুর ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের এফপিআই মোঃ আব্দুস সবুর, প্রজেক্ট ম্যানেজার পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্পের কাজী মাসুদুর রহমান।
এছাড়াও ইউডিএমসির ৭জন সদস্য ও প্রকল্প দুর্যোগ স্বেচ্ছাসেবক ১৫ জন । উক্ত ষান্মাসিক সভায় গত ছয় মাসের পরিকল্পনার অর্জন গুলো সভায় উপস্থাপন করা হয় এবং আগামী ৬ মাসের জন্য একটি কার্যকরী পরিকল্পনা সকলের মতামতের ভিক্তিতে তৈরী করা হয়।
























চুক্তি না হলে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি