ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে ১৩৪ সন্তানের জনক ১৪২ বছর বয়সে ইন্তেকাল

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪০:৪০ অপরাহ্ন, রোববার, ১১ জানুয়ারী ২০২৬
  • / 110
129

সৌদি আরবের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে পরিচিত নাসের বিন রাদান আল রশিদ আল ওয়াদাই ১৪২ বছর বয়সে ইন্তেকাল করেছেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

দেশটির দক্ষিণাঞ্চলের ধাহরান আল জানুব এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে নিজ গ্রাম আল রশিদে দাফন করা হয়। তার জানাজায় অংশ নেন সাত হাজারের বেশি মানুষ। সৌদি আরবের একীকরণের আগেই নাসের আল ওয়াদাইয়ের জন্ম। তিনি আধুনিক সৌদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুলআজিজ থেকে শুরু করে বর্তমান বাদশাহ সালমান পর্যন্ত একাধিক শাসনামল প্রত্যক্ষ করেছেন।

গ্রিনল্যান্ড আক্রমণে পরিকল্পনার নির্দেশ ট্রাম্পের

দেশটির রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এক শতাব্দীরও বেশি সময়জুড়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী ছিল তার জীবন। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, তিনি ৪০ বারেরও বেশি হজ পালন করেছেন এবং অত্যন্ত ধর্মভীরু ব্যক্তিত্বের জন্য পরিচিত ছিলেন।

মৃত্যুকালে তিনি রেখে গেছেন ১৩৪ জন সন্তান ও নাতি-নাতনি। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে আরও জানা যায়, তিনি সর্বশেষ ১১০ বছর বয়সে বিয়ে করেন এবং সে সংসারে তার একটি কন্যাসন্তান জন্ম নেয়।

নাসের আল ওয়াদাইয়ের মৃত্যুর খবর সৌদি আরবের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই তাকে বিশ্বাস ও দৃঢ়তার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবে ১৩৪ সন্তানের জনক ১৪২ বছর বয়সে ইন্তেকাল

আপডেট সময় : ০৫:৪০:৪০ অপরাহ্ন, রোববার, ১১ জানুয়ারী ২০২৬