গণভোটে ‘হ্যাঁ’ দিতে বান্দরবানে ভোটারদের উদ্বুদ্ধ করলেন আদিলুর রহমান
- আপডেট সময় : ০৪:১৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / 49
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারি একইদিনে গণভোটে অংশগ্রহণ ও ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ (শুক্রবার, ১৬ জানুয়ারি) সকালে বান্দরবান সদর উপজেলার চড়ুই পাড়া এলাকায় গণভোট প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ সভায় তিনি এ আহ্বান জানান।
আদিলুর রহমান বলেন, ‘দীর্ঘদিন পর দেশে একটি অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রক্রিয়াকে সফল করতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হবে, যা দেশের গণতান্ত্রিক ধারা সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।’
পৃথিবীর বিভিন্ন দেশেই সরকার গণভোটের পক্ষ নিয়ে থাকে: শফিকুল আলম
তিনি সব শ্রেণি-পেশার মানুষকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের নাগরিক অধিকার প্রয়োগের আহ্বান জানান এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে ইতিবাচক পরিবর্তনের পক্ষে অবস্থান নেয়ার পাশাপাশি গণভোটকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন এ উপদেষ্টা।
এসময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার আবদুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশে শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট এ প্রচার সভায় নেয় এবং পরে এডিবির অর্থায়নে শহরের কালাঘাটা এলাকায় পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শন করেন।




















হামের উপসর্গে একদিনে আরও ৫ জনের মৃত্যু