সরকারের অলটারনেট গণতন্ত্রের ফানুস চুপসে গেছে: ড. মঈন খান

- আপডেট সময় : ০৮:৫৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / 195
এ মুহূর্তে সরকার একতরফা তফসিল ঘোষণা করলে সরকার পুনরায় এটাই প্রমাণ করবে যে, আওয়ামী সরকার গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী নয়, বরঞ্চ একদলীয় স্টিম রোলার চালিয়ে দেশ শাসন করতে চায়। শনিবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
সরকারী দল হয়তো মনে করছে অতীতের মতো একটি একতরফা সাজানো নাটক করে এবারেও নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবে। তারপর যেন তেন প্রকারে একটা গৃহপালিত বিরোধী দল সাজিয়ে নির্বিঘ্নে একটি ‘মেইক বিলিভ’ সংসদের নাটক মঞ্চস্থ করবে। তবে, বিষয়টি হচ্ছে এই যে, এখন আর ২০১৪ বা ২০১৮ সাল নয়।
২০২৪ এ এসে এখন সরকার আর দেশে-বিদেশে কাউকে বোকা বানাতে পারছে না, কারণ তাদের “অলটারনেট গণতন্ত্রের” ফানুস ইতিমধ্যেই ফেটে ভেতরের গ্যাস বের হয়ে চুপসে গেছে। এখন দেশের ভেতযেই হোক বা বাইরেই হোক, সবাই প্রত্যক্ষ করেছে এবং খোলাখুলিভাবে স্পষ্ট করে দিয়েছে যে, বিরোধী দলের ওপর ক্র্যাক ডাউন করে এবং তাদের সংগঠনের ওপর থেকে নীচ পর্যন্ত সবাইকে গ্রেফতার করে তারপর এক তরফা প্রহসনের নির্বাচনের তামাশার মাধ্যমে রাজত্ব চালানো যেতে পারে তবে গণতন্ত্র নয়।
কাজেই বর্তমান সরকার নতুন করে আবার একদলীয় সবকার গঠন করে দেশের মানুষের ভোটাধিকার সহ সকল মৌলিক অধিকার করণ করেই চলবে, এটা বাংলাদেশের মুক্তিকামী মানুষ আর হতে দেবে না।
























