আওয়ামী লীগ যা করেছে, বিএনপির কেউ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ফখরুল
- আপডেট সময় : ০১:৪৮:৩৬ অপরাহ্ন, রোববার, ২৫ জানুয়ারী ২০২৬
- / 46
বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ যা করেছে, তা বিএনপির কেউ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আজ (রোববার, ২৫ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের নির্বাচনি জনসংযোগ ও পথসভায় বিএনপি মহাসচিব এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি
এসময় তিনি বলেন, ‘গত ৫ বছর দেশে কোনো ভোট হয়নি। শেখ হাসিনার আমলে সাংবাদিকরাসহ কেউ কথা বলতে পারেনি।’
এছাড়া ঠাকুরগাঁওয়ে নির্বাচনের মাধ্যমে মানুষের অধিকার ফিরিয়ে দিতে চান বলেও তিনি জানান।
এর আগে স্থানীয় ভোটারদের কাছে বিভিন্ন সমস্যার কথা শোনেন মির্জা ফখরুল। ভোটাররা বিগত আমলে জুলুম নিপিড়ন ও জমি দখলের কথা জানান।
এর প্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, আপনাদের জন্য এর আগেও পৌরসভার চেয়ারম্যান থাকাকালে কাজ করেছি। সংসদে গিয়েও কাজ করেছি। আমাকে আপনারা দীর্ঘদিন ধরে চেনেন। আমার নতুন করে পরিচয় দেবার কিছু নেই। আমার গোটা পরিবারকে আপনারা চেনেন। বাবা-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি, আপনাদের আমানতের খেয়ানত করবো না। আপনাদের সব সমস্যার স্থায়ী সমাধান করবো। আপনারা অভিযোগ করেছেন এখানে বিগত আওয়ামী লীগ সরকারের দুর্বৃত্তদের অত্যাচারে অতিষ্ঠ এগুলো আর থাকবে না। আমার দলের কেউ দুর্বৃত্তায়নে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেব।
তিনি আরও বলেন, দেশে উদারপন্থি গণতন্ত্র চাই, নির্বাচনের মাধ্যমে সরকারে যেতে চাই। আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন। তারেক রহমান সঠিকভাবে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে পারবেন। যুবকদের কর্মসংস্থানের জন্য অতিতে আমরা কাজ করেছি, আগামিতেও করবো।
মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষকরা সহজেই সার পাবে, সার সংকট থাকবে না। পরিবারের মা বোনরা ফ্যামিলি কার্ড পাবেন। সে কার্ড দিয়ে তারা ন্যায্য মূল্যে নিত্যপণ্য কিনতে পারবেন এবং সে কার্ড দিয়ে চিকিৎসা সেবা পাবেন। এ কার্ড হবে মা বোনদের জন্য অস্ত্র।






















হামের উপসর্গে একদিনে আরও ৫ জনের মৃত্যু