ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান কাপের প্রাথমিক দলে সুইডেন প্রবাসী আনিকা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:২০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 67

আগামী মার্চে অস্ট্রেলিয়ায় বসবে নারী এশিয়ান কাপের ২১তম আসর। প্রতিযোগিতা সামনে রেখে সপ্তাহ খানেকের সাময়িক ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। আজ বুধবার সকালে ফিটনেস কোচ লর্ড ম্যাকরনের অধীনে অনুশীলনও করেছে দল। এরপর সন্ধ্যায় ঘোষণা করা হয়েছে ২৯ সদস্যের প্রাথমিক স্কোয়াড।

বাংলাদেশ স্কোয়াডে একমাত্র চমক সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকি। বাংলাদেশ দলের বুধবারের অনুশীলন সেশনে ছিলেন সুইডেন এই ফুটবলার। বর্তমানে নারী দলের হেড কোচ পিটার বাটলার রয়েছে নেপালে। অনূর্ধ্ব-১৯ সাফের দল নিয়ে সেখানে গেছেন ব্রিটিশ কোচ। আগামী ৭ ফেব্রুয়ারি হবে বয়সভিত্তিক এই সাফের ফাইনাল। এরপর দেশে এসে তিনি ফাইনাল স্কোয়াড ঘোষণা করবেন।

অবশেষে নারী বিশ্বকাপের টিকেট পেল বাংলাদেশ

এদিকে এবারও দলে সুযোগ পাননি সাবেক অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকাররা। এমনকি তাদের ফিটনেস ট্রেনিং ক্যাম্পে ডেকেও পরখ করেননি হেড কোচ বাটলার।

২৯ সদস্যের প্রাথমিক স্কোয়াড:
শামসুন্নাহার, মনিকা চাকমা, মারিয়া মান্দা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), মিলে আক্তার, সিনহা জাহান শিখা, তনিমা বিশ্বাস, মোসাম্মৎ রুমা আক্তার, মোসাম্মৎ হলিমা আক্তার, মোসাম্মৎ সুলতানা, উম্মে কুলসুম, নবিরন খাতুন, মোসাম্মৎ ফেরদোসী আক্তার সোনালী, কোহাতি কিসকু, আইরিন খাতুন, মোসাম্মৎ সুরমা জান্নাত, মোসাম্মৎ সাগরিকা, উমেহ্লা মারমা, রূপনা চাকমা, স্বর্ণা রানী মণ্ডল, আফঈদা খন্দকার, শিউলি আজিম, স্বপ্না রানী, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, নাদিয়া আক্তার জুতি, আনিকা রানিয়া সিদ্দিকি, উন্নতি খাতুন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এশিয়ান কাপের প্রাথমিক দলে সুইডেন প্রবাসী আনিকা

আপডেট সময় : ১১:২০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬