ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভুটানকে ১২ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২০:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 68

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভূটানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে বাংলাদেশের মেয়েরা।

শনিবার নেপালের পোখরায় ভূটানের বিপক্ষে বাংলাদেশের জয় ১২-০ গোলে। ম্যাচে হ্যাটট্রিক করেছেন তিনজন— শ্রীমতি তৃষ্ণা রানী, মুনকি আক্তার ও আলপি আক্তার। এর মধ্যে সর্বোচ্চ ৪ গোল মুনকির। একবার করে জালের দেখা পেয়েছেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস ও মামনি চাকমা।

অষ্টম মিনিটে বক্সে আলপির শট বেরিয়ে যায় বা পাশের পোস্ট ঘেঁষে। খানিক পর মামনি চাকমার বাড়ানো উড়ন্ত বলে বক্সে মাথা ছোয়াতে পারলে গোল পেতে পারতেন আলপি।

১১ মিনিটে মধ্য মাঠ থেকে এক প্রচেষ্টায় কয়েকজনকে কাটিয়ে আক্রমণে ওঠেন সৌরভী আকন্দ প্রীতি। তবে বক্সে ঢুকে শট লক্ষ্যে রাখতে পারেননি এই ফরোয়ার্ড। খানিক পর মামনির কর্ণার থেকে প্রীতির হেডে বল একটুর জন্য বারের উপর দিয়ে যায়।

ব্রুনোর জন্য দরজা খুলল না রিয়াল মাদ্রিদ

২৮ মিনিটে মামনি চাকমার গোলে ডেডলক ভাঙে বাংলাদেশ। কর্ণার থেকে বা পায়ের সরাসরি জালে বল জড়ান এই উইঙ্গার।

৪৩ মিনিটে তৃষ্ণা রানীর গোলে লিড দ্বিগুণ করে বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে আলপির সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্সে ঢুকে ক্রস দেন প্রীতি। সেই বলে দৌড়ে এসে শট নিতে গিয়ে মাটিতে পড়ে যান মামনি। গোলকিপারও বল গ্লাভসে নিতে পারেননি। ফাকায় পেয়ে খুব সহজেই গোল করেন তৃষ্ণা রানী।

দুই মিনিট পর মুনকির গোলে আরও এগিয়ে যায় বাংলাদেশ। তৃষ্ণার বাড়ানো বলে আলপির পাসে প্রতিপক্ষের রক্ষণ টপকে বলের লাইনে আসেন মুনকি। আগুন্তুক গোলকিপারের পাস দিয়ে জাল খুঁজে নেন মুনকি।

যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলে দলের ব্যবধান ৪-০ করেন মুনকি। ডান পাসের কর্ণারের কাছ থেকে পূজা দাসের উড়িয়ে মারা বল পায়ে মাটিতে নামিয়ে নিচু শটে জাল কাঁপান মুনকি।

বিরতির পর ৫৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তৃষ্ণা। ডানদিক থেকে তাঁর জোরালো শট জালে জড়ালে ৫-০ ব্যাবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

পাঁচ মিনিট পর প্রতিপক্ষের গোলকিপারের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা।

৭২ মিনিটে ভূটানের ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে আলপি আক্তার বল জালে জড়ালে ৭-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

৮০ মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন মুনকি। পাঁচ মিনিট পর জয়নাব বিবি রিতার ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করেন আলপি আক্তার।

যোগ করা সময়ে (৯০+১) আলপি আক্তারের বাড়ানো বলে নিজের চতুর্থ গোল করেন মুনকি। তিন মিনিট পর মাননি চাকমার কর্ণার থেকে অর্পিতা বিশ্বাসের গোলে ১১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

শেষ বাশি বাজার আগমূহুর্তে হ্যাটট্রিক করেন আলপি আক্তার। মামনির ক্রস থেকে গোলকিপারকে পরাস্ত করে বল জালে জড়ান আলপি।

নিজেদের দ্বিতীয় ম্যাচে ২ ফেব্রুয়ারি সোয়া ১২ টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভুটানকে ১২ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ

আপডেট সময় : ০৪:২০:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬