ভোটাররা আমাদের ওপর আস্থা রাখবেন—থাই প্রধানমন্ত্রী

আর্ন্তজাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৪:৪৯:৪৫ অপরাহ্ন, রোববার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 99
বর্তমান থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের দলের ওপর ভোটাররা আস্থা রাখবেন বলে তিনি আশা করছেন। রোববার নিজের ভোট দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।
অনুতিন বলেন, ‘আমরা আমাদের পক্ষে যা করা সম্ভব, আমরা তার সবই করেছি। তবে জনগণের হৃদয় জোর করে নিয়ন্ত্রণ করা যায় না।’ এ সময় তিনি আরও বলেন, ‘আশা করি, তারা আমাদের ওপর ভরসা রাখবেন।’ থাইল্যান্ডের বুরিরাম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রে বৈঠকের পর হন্ডুরাসের নতুন নেতার প্রশংসায় ট্রাম্প
ভোটের আগে জনমত জরিপে অনুতিনের ভূমজাইথাই পার্টি দ্বিতীয় স্থানে ছিল।
তবে জোট সরকার গঠনের মাধ্যমে তার প্রধানমন্ত্রীর পদে বহাল থাকার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।
ট্যাগস :
ভোটার






















