ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জালভোটের প্রস্তুতি গ্রহণ করছে একটি রাজনৈতিক দল: মাহদী আমিন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 289
309

নির্বাচন সামনে রেখে জালভোটের প্রস্তুতি গ্রহণ করছে একটি রাজনৈতিক দল এমন অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন৷ তিনি বলেন, টাকা দিয়ে ভোট কেনার অপপ্রয়াসও চালাচ্ছে সেই দলটি৷

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

নির্বাচনে ১৩ কোটি ভোটার: প্রার্থী ২ হাজার ৩৪ জন

জনসমর্থনের দিক থেকে বিএনপি অনেক এগিয়ে দাবি করে তিনি বলেন, সারাদেশে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির বিশাল বিজয় অনিবার্য।

সুষ্ঠু নির্বাচনে যেকোনো ফলাফল মেনে নিতে বিএনপি প্রস্তুত বলেও জানান মাহদী আমিন।

এছাড়া শান্তিপূর্ণ ভোটের পরিবেশ বজায় রাখতে সব দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জালভোটের প্রস্তুতি গ্রহণ করছে একটি রাজনৈতিক দল: মাহদী আমিন

আপডেট সময় : ০৪:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬