ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন বাজারে বাংলাদেশের মতো শুল্ক ছাড় পাবে ভারতীয় পোশাক?

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 288
302

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির পর ভারতের বস্ত্র ও তৈরি পোশাক খাত যখন নতুন চাপে পড়েছে, তখনই বড় ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। তিনি দাবি করেছেন, চূড়ান্ত চুক্তি হলে বাংলাদেশের মতোই মার্কিন তুলা ব্যবহার করে তৈরি ভারতীয় পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে শূন্য শুল্ক সুবিধা পেতে পারে। এই ইঙ্গিত ভারতের রপ্তানিকারকদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসন তথ্যপত্রের কিছু শর্ত সংশোধন করার একদিন পরই নয়াদিল্লির জন্য আরও ছাড় আসতে পারে বলে ইঙ্গিত মিলেছে। ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল বৃহস্পতিবার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যেভাবে বস্ত্রখাতে বাণিজ্য সুবিধা দিয়েছে, ভারতের ক্ষেত্রেও তেমন সুবিধা মিলতে পারে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় সামনের সারিতে থাকা গয়াল জানান, চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হলে বাংলাদেশের মতোই ভারতীয় তৈরি পোশাক, অর্থাৎ যেসব পোশাক মার্কিন তুলা ব্যবহার করে তৈরি, সেগুলোর জন্য যুক্তরাষ্ট্রে শূন্য শুল্ক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির ফলে ভারতের সংবেদনশীল বস্ত্র ও তৈরি পোশাক খাতে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছিল। এ প্রেক্ষাপটে গয়ালের এই ঘোষণা ভারতীয় রপ্তানিকারকদের জন্য স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

এদিকে চুক্তি নিয়ে রাজনৈতিক বিতর্কও চলছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী মন্তব্য করেছেন, এই চুক্তি ট্রাম্পের কাছে ‘সম্পূর্ণ আত্মসমর্পণের’ শামিল। তার এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতেই গয়ালের এই ব্যাখ্যা সামনে এসেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মার্কিন বাজারে বাংলাদেশের মতো শুল্ক ছাড় পাবে ভারতীয় পোশাক?

আপডেট সময় : ০৬:২৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬