ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৯:৫২ অপরাহ্ন, রোববার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 261
279

রাজনৈতিক অঙ্গনে নতুন দৃষ্টান্তের ইঙ্গিত দিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে গিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ইতিবাচক ধারার রাজনীতির পরিবর্তন আনতে এ উদ্যোগ।

বিএনপির প্রেস উইং জানায়, রোববার রাত ৭টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত জামায়াতের আমিরের বাসভবনে যান তারেক রহমান। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার বিকেলে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

এদিকে বাসায় জামায়াত আমিরের সাথে উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ইতিবাচক রাজনীতির অংশ হিসেবে’ এই সৌজন্য সাক্ষাতের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনৈতিক শিষ্টাচারের এমন উদ্যোগ রাজনৈতিক সহনশীলতা ও পরিপক্বতার বার্তা দেয় এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা শক্তিশালী করতে সহায়ক হতে পারে। এ ধরনের বৈঠক ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজনীতির বর্তমান বাস্তবতায় পারস্পরিক আস্থা ও সমন্বয়ই হতে পারে সামনে এগিয়ে যাওয়ার প্রধান চাবিকাঠি।

এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে বিএনপি একাই জয় পেয়েছে ২০৯টি। জোটের শরিকেরা পেয়েছে আরও ৩টি আসন। সব মিলিয়ে পরবর্তী সংসদে বিএনপি জোটের আসনসংখ্যা দাঁড়াচ্ছে ২১২। তবে আরও দুটি আসনে জয়লাভের সম্ভাবনা আছে বিএনপির।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

আপডেট সময় : ০৮:৩৯:৫২ অপরাহ্ন, রোববার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬