ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 114
136

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তারেক রহমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় পৌঁছেন। বাসায় প্রবেশের সময় নাহিদ ও সারজিসকে বুকে টেনে নেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে তারেক রহমান এনসিপি আহ্বায়কের বাসায় গিয়ে এ সাক্ষাৎ করেন। জানা গেছে, রাত ৮টা ২৭ মিনিটে এনসিপির আহবায়ক নাহিদ ইসলামের সার্কিট রোড হাউজ রোডের বাসায় পৌঁছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

এ সময় উপস্থিত ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীসহ আরও অনেকে।

অপরদিকে এনসিপি নেতাদের মধ্যে দলের সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার সন্ধ্যা ৭টা ৯ মিনিটে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বসুন্ধরা আবাসিক এলাকার বাসভবনে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

আপডেট সময় : ১২:১১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬