ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ সামনে রেখে রাজধানীর শপিংমলে বাড়ছে ক্রেতাদের ভিড়

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৯:৪৭ অপরাহ্ন, রোববার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 134
181

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কিছুটা আগেভাগেই রাজধানীর শপিংমল ও বিপণি-বিতানগুলোতে অনেকেই আসছেন ঈদের কেনাকাটা করতে। বিভিন্ন শপিং মলে ইফতারের পর বাড়ছে মানুষের সমাগম বাড়ছে, চলছে বেচাকেনা।

যারা ভিড় এড়িয়ে ঈদের কেনাকাটা করতে চান, মূলত তাদের আনাগোনাই মার্কেটগুলোতে। তবে সবাই যে কেনাকাটা করছেন তা নয়, কেউ কেউ পছন্দ করে রাখছেন, কিনবেন পরে।

শিশুদের পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। পাশাপাশি মেয়েদের থ্রি পিস সালোয়ার কামিজ, আনস্টিচ লনের চাহিদাও বেশ। নারীদের পছন্দের শীর্ষে রয়েছে বিভিন্ন ধরনেরর শাড়ি, কুর্তি, টপস, লেহেঙ্গা, গাউন সেট ও ভারী কারুকার্যের ড্রেস। সুতি, কাতান, মসলিন পোশাকের কাটতিও ভালো।

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

পুরুষদের পছন্দের তালিকায় রয়েছে শার্ট, টি-শার্ট, জিন্স, ট্রাউজার, পাঞ্জাবি ও কুর্তা। ক্রেতারা জানান, পোশাকের দাম এবার বেশি।

বিক্রেতাদের একজন বলেন, ‘নতুন নতুন কাপড় এসেছে এ বছর। চায়না থেকে ইম্পর্ট হয়েছে। বেচাকেনা চলছে আমাদের।’

ক্রেতারা জানান, একটু আগেই কেনাকাটা শুরু করেছেন তারা। পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করছেন তারা।

বিক্রেতারা বলছেন, আমদানি করা পোশাকের দাম কিছুটা বেশি। তবে এবার প্রথম থেকেই ভালো সাড়া মিলছে, আগামী সপ্তাহ থেকে বাড়বে বিক্রি।

বিক্রেতাদের একজন বলছেন, ‘শেষ সময়ে ভিড়ের মধ্যে যারা আসতে চায় না, সেসব ক্রেতারা এখন আসছেন। আমরা তাদের কাছে পণ্য বিক্রি করছি। বিভিন্ন পণ্যর সঙ্গে ফ্রি জিনিস দেয়া হচ্ছে। বর্তমানে যা বিক্রি হচ্ছে এর থেকেও বাড়ার সমস্ভনা রয়েছে সামনের সময়ে।’

রমজানে সাধারণত শপিংমলগুলো মধ্য রাত অব্দি খোলা থাকে। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে মার্কেটগুলোতে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঈদ সামনে রেখে রাজধানীর শপিংমলে বাড়ছে ক্রেতাদের ভিড়

আপডেট সময় : ১২:৪৯:৪৭ অপরাহ্ন, রোববার, ২২ ফেব্রুয়ারী ২০২৬