ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ওয়েব সাইড আপগ্রেট করার কারণে ৫ সেপ্টেম্বর থেকে সংবাদ সম্প্রচার বন্ধ থাকবে। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

বিয়ে করলেন দক্ষিণ ভারতীয় তারকা রাশমিকা-বিজয়

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 242
266

দীর্ঘ দিনের প্রেম, অগণিত গুঞ্জন আর ভক্তদের অপেক্ষার অবসান—অবশেষে চার হাত এক হলো! দক্ষিণ ভারতীয় তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা এখন আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ভারতের রাজস্থানের রাজকীয় শহর উদয়পুরে এক অন্তরঙ্গ আয়োজনে বিয়ের পিঁড়িতে বসেন দক্ষিণী সিনেমার এই জনপ্রিয় জুটি।

ভক্তদের দেওয়া নাম—‘ভিরোশ’। সেই নামেই যেন সাজানো ছিল পুরো আয়োজন। শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে বিলাসবহুল আইটিসি মেমেন্টোজে শুরু হয় বিয়ের আনুষ্ঠানিকতা। শুভ লগ্ন ছিল সকাল ৮টা, আর শেষ পর্যন্ত সকাল ১০টা ১০ মিনিটে সম্পন্ন হয় বিবাহবন্ধন। অনুষ্ঠানে ফুটে উঠেছে বিজয়ের তেলুগু ঐতিহ্য ও রাশমিকার কোদাভা সংস্কৃতির মেলবন্ধন।

মঙ্গলবার থেকেই শুরু হয় বিয়ের আগের উৎসব। সামাজিক মাধ্যমে দেখা গেছে ‘ভিরোশ প্রিমিয়ার লিগ’-এর জন্য বানানো কাস্টমাইজড ফিল্ড মার্কেট ও পপকর্ন বালতি। বুধবার ছিল হালদি ও মেহেদি। সাজসজ্জার ঝলক মিললেও মূল বিয়ের ছবি এখনো প্রকাশ করেননি এই তারকা জুটি, ফলে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।

২৬শে ফেব্রুয়ারি বিজয়-রশ্মিকার বিয়ে!

ঘনিষ্ঠ পরিবার ও চলচ্চিত্র অঙ্গনের নির্বাচিত কয়েকজন অতিথি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। পরিচালক থারুন ভাস্কার, রাহুল রবীন্দ্রন, অভিনেত্রী ঈশা রেব্বা, আশিকা রঙ্গনাথ ও নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গাকে উদয়পুরে দেখা গেছে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি উপস্থিত থাকতে না পারলেও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বিজয়ের বাবা-মার কাছে।

২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ এবং ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু। যদিও দীর্ঘদিন মুখে কুলুপ এঁটেছিলেন দুজনই। অবশেষে গত বছরের অক্টোবরে ঘনিষ্ঠ আয়োজনে বাগদান সারেন তারা। আর বিয়ের চার দিন আগে সামাজিক মাধ্যমে একই বার্তা পোস্ট করে সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন—ভক্তদের ভালোবাসার নামেই, ‘ভিরোশ’-এর বিয়ে।

নিউজটি শেয়ার করুন

বিয়ে করলেন দক্ষিণ ভারতীয় তারকা রাশমিকা-বিজয়

আপডেট সময় : ০৩:২৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬