ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২৬শে ফেব্রুয়ারি বিজয়-রশ্মিকার বিয়ে!

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 118
154

আর কোনও লুকোচুরি নয়। এবার প্রকাশ্যে নিজেদের বিয়ের ঘোষণা সারলেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি আবেগঘন নোট শেয়ার করে বিজয় এবং রাশমিকা তাঁদের বিয়ের খবরে সিলমোহর দিয়েছেন। সবচেয়ে মজার বিষয় হলো, তাঁরা তাঁদের এই মিলনকে ভক্তদের দেওয়া নামেই উৎসর্গ করেছেন।

তাঁদের শেয়ার করা নোটে লেখা ছিল— ‘আমাদের প্রিয় ভালোবাসার মানুষেরা। আমরা নিজেরা কিছু পরিকল্পনা করার আগেই তোমরা আমাদের একটি নাম দিয়েছিলে— ‘ভিরোশ’ (Virosh)। তাই আজ ভরা হৃদয়ে তোমাদের সম্মানেই আমরা আমাদের এই একসাথে পথচলাকে নাম দিচ্ছি— ‘The Wedding of VIROSH’। আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।’

গত বছর ৩ অক্টোবর হায়দ্রাবাদে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আংটি বদল করেছিলেন এই জুটি। এরপর থেকেই তাঁদের আঙুলে বাগদানের আংটি লক্ষ্য করা যাচ্ছিল। অবশেষে প্রেমের মাসে চারহাত এক হবে দুজনের।

বিজয়–রাশ্মিকার বিয়ে কি পাকা?

আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬ সাত পাক ঘুরবেন বিজয়-রশ্মিকা। রাজস্থানের উদয়পুরের একটি হেরিটেজ প্যালেসে ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে বসবে বিয়ের আসর। উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে হায়দ্রাবাদে ফিরে ইন্ডাস্ট্রি বন্ধুদের জন্য একটি জমকালো রিসেপশন পার্টির আয়োজন করবেন তাঁরা।

কিছুদিন আগেই বিমানবন্দরে পাপারাৎজিদের মুখোমুখি হয়েছিলেন রশ্মিকা। যখন তাঁকে ২৬ ফেব্রুয়ারির বিয়ের জন্য অভিনন্দন জানানো হয়, তিনি তা অস্বীকার না করে লাজুক হেসে মাথা নেড়েছিলেন। এর আগে বারবার বিয়ের প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেছিলেন, ‘এই গুঞ্জন তো গত চার বছর ধরে চলছে, মানুষ একই জিনিসের জন্য অপেক্ষা করছে।’ অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে।

২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ এবং ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ ছবিতে অভিনয়ের সময় থেকেই বিজয় ও রাশমিকার সম্পর্কের গুঞ্জন শুরু হয়। গত বছর নিউইয়র্কে ‘ইন্ডিয়া ডে প্যারেড’-এর নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে নিউ ইয়ার ভ্যাকেশন— সবকিছুই তাঁদের সম্পর্কের গভীরতার ইঙ্গিত দিচ্ছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

২৬শে ফেব্রুয়ারি বিজয়-রশ্মিকার বিয়ে!

আপডেট সময় : ১২:১৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬