ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ওয়েব সাইড আপগ্রেট করার কারণে ৫ সেপ্টেম্বর থেকে সংবাদ সম্প্রচার বন্ধ থাকবে। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনায় মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 87
103

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে ইরান। একইসঙ্গে উভয় দেশের মধ্যে ‘সংলাপ সহজতর’ করার উদ্দেশ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত থাকার কথাও জানিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে এই বার্তা দিয়েছেন।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যম দ্য ডন বলছে, পাকিস্তান এবং আফগানিস্তানকে ‘ভালো প্রতিবেশীর মতো সম্পর্ক রাখতে এবং সংলাপের মাধ্যমে মতপার্থক্য মেটানোর’ আহ্বান জানিয়েছেন তিনি।

এক্সে দেয়া ওই পোস্টে তিনি বলেন, ‘আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংলাপ সহজ করতে এবং দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারে প্রয়োজনীয় যেকোনও সহায়তা দিতে ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রস্তুত।’

পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত

এর আগেও দুই দেশের মধ্যে যখন সীমান্ত সংক্রান্ত উত্তেজনা বাড়ছিল, সেই সময়েও একই প্রস্তাব দিয়েছিল ইরান।

এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার চলমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। গুতেরেস দুই দেশকে আন্তর্জাতিক আইন, বিশেষত আন্তর্জাতিক মানবাধিকার আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে সীমান্ত সংঘর্ষ ও প্রাণঘাতী বিমান হামলার প্রেক্ষাপটে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছেন তুর্ক।

এর আগে আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার ও পাকতিয়া শহরে হামলা চালানোর কথা জানায় পাকিস্তান। আফগানিস্তানও এই তথ্য নিশ্চিত করেছে। তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, যে কোনও আগ্রাসী অভিপ্রায় নস্যাৎ করার পূর্ণ সক্ষমতা রয়েছে তাদের।

অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আফগান তালেবানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছেন।

আফগান তালেবানের এক মুখপাত্র এক্সে পোস্ট করে বলেছেন, তারা পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে নতুন করে হামলার মাধ্যমে জবাব দিয়েছেন। যদিও তার ওই পোস্টটি পরবর্তীতে মুছে ফেলা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনায় মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান

আপডেট সময় : ০২:০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬