ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশের পাশে সৌদিসহ বিভিন্ন মুসলিম দেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 119
132

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক ও ফিলিস্তিনসহ বেশ কয়েকটি দেশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জেদ্দায় ফিলিস্তিন ইস্যুতে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি অধিবেশনের ফাঁকে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ প্রতিনিধিদলের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনার পাশাপাশি বন্ধুপ্রতিম দেশগুলো বাংলাদেশের প্রতি এই অকুণ্ঠ সমর্থন জানায়।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল এলখেরেজি, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকিলিকায়া, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আগাবেকিয়ান এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদাও।

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বৈঠককালে ওআইসি প্রতিনিধিদলের নেতারা অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিপুল বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান। তাঁরা আশা প্রকাশ করেন যে, নতুন প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ খুব দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করবে এবং দেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড আরও ত্বরান্বিত হবে। একইসঙ্গে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবিচল সমর্থন ও অঙ্গীকারেরও ভূয়সী প্রশংসা করেন ওআইসি নেতারা।

উল্লেখ্য, আগামী জুন মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সম্মানজনক পদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে এবং বন্ধু রাষ্ট্রগুলো তাঁর প্রার্থিতার প্রতিই এই পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশের পাশে সৌদিসহ বিভিন্ন মুসলিম দেশ

আপডেট সময় : ০২:১৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬