ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে ইরান

আর্ন্তজাতিক ডেস্ক
- আপডেট সময় : ১২:৪৭:৪৯ অপরাহ্ন, রোববার, ১ মার্চ ২০২৬
- / 115
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরান রোববার এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এই অঞ্চলে সাতাশটি মার্কিন ঘাঁটি, পাশাপাশি ইসরাইলের সামরিক সদর দফতর এবং তেল আবিবে একটি প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
ইরানে স্কুলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহতে ১০৮
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) রোববার জানিয়েছে, তারা ইসরাইল ও মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অভিযান চালাবে।
গার্ড বাহিনী টেলিগ্রামে এক পোস্টে লিখেছে, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ আক্রমণাত্মক অভিযান এখন যে কোনও মুহূর্তে শুরু হবে।
ট্যাগস :
ইসরাইল

























