উচিত শিক্ষা না দেয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলা চলবে: আরাগচি
- আপডেট সময় : ১১:৩৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / 30
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার প্রতিক্রিয়ায় ইরান তাদের পাল্টা আক্রমণ অব্যাহত রাখার কঠোর ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তের কথা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে এক ফোনালাপে নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে এক বার্তায় জানিয়েছে যে, আরাগচি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, শত্রুপক্ষের ‘অশুভ তৎপরতা’ পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী তাদের অভিযান থেকে পিছু হটবে না।
তিনি দাবি করেন, তেহরান কেবল সেইসব নির্দিষ্ট সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে যেখান থেকে সরাসরি ইরানের ওপর হামলার পরিকল্পনা বা পরিচালনা করা হচ্ছে। এই সামগ্রিক পদক্ষেপকে তিনি আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতিপূর্ণ বলে অভিহিত করেছেন।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ৭টিরও বেশি আধুনিক রাডার ধ্বংসের দাবি ইরানের
তবে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই তুরস্কের আকাশসীমার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উড়ে যাওয়ার ঘটনায় দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনার জেরে আঙ্কারায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক সরকার। এর আগে তুরস্কের পক্ষ থেকে জানানো হয় যে, ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র পূর্ব ভূমধ্যসাগরের ওপর ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। যদিও ক্ষেপণাস্ত্রটির সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রটির অবশিষ্টাংশ ভূমধ্যসাগর উপকূলের দর্তিওল এলাকায় আছড়ে পড়েছে। স্বস্তির বিষয় হলো, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র: আলজাজিরা

























আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: মির্জা ফখরুল