ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / 4

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্ধারিত সময়সূচি অনুযায়ী শনিবার (২২ আগস্ট) সকালে তিনি স্মৃতিসৌধে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

রাষ্ট্রপতির আগমন ও শ্রদ্ধা নিবেদন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে পুরো এলাকায় জোরদার করা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপপ্রকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, নবনির্বাচিত রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শ্রদ্ধা নিবেদনের পর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় গার্ড অব অনার দেবে।

এ সময় বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করবেন রাষ্ট্রপতি। পরে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন এবং এরপর স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করবেন।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শনিবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

আপডেট সময় : ১১:৪০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬