ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে তেলের দাম ছাড়াতে পারে ১৫০ ডলার: বিশেষজ্ঞদের সতর্কবার্তা

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / 115
134

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে ব্যাঘাত অব্যাহত থাকলে তেলের দাম লাগামহীনভাবে বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। হিউস্টন ইউনিভার্সিটির প্রভাষক ও জ্বালানি অর্থনীতিবিদ এড হিরস আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ১৫০ ডলারে গিয়ে ঠেকতে পারে।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন নৌবাহিনী যদি আর তেলবাহী ট্যাংকারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে না পারে এবং হরমুজ প্রণালী দিয়ে পারাপার হওয়া তেলের অন্তত অর্ধেকও যদি আটকে যায়, তবে কিছু সময়ের জন্য তেলের এই ভয়াবহ মূল্যবৃদ্ধি দেখতে হতে পারে বিশ্বকে।

ইতোমধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বাজারে এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে, যেখানে প্রথম দিনেই দাম ৪০ শতাংশেরও বেশি বেড়ে গেছে। এছাড়া গত সোম ও মঙ্গলবারের মধ্যেই ইউরোপীয় দেশগুলোতে প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন।

‘ইরান যুদ্ধ’ ঠেকাতে ব্যর্থ ট্রাম্পের মার্কিন সিনেট!

এড হিরস আরও জানান, আন্তর্জাতিক বাজারে ডিজেলের দামও এখন অসামঞ্জস্যপূর্ণভাবে লাফিয়ে বাড়ছে। গ্যাস-নির্ভর বেশ কিছু দেশ আগাম সতর্কতা হিসেবে পেট্রোলিয়াম মজুত করতে শুরু করেছে, যা যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের ভবিষ্যতের জ্বালানি সরবরাহ বা অর্ডারকে প্রভাবিত করছে।

বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলগুলোতে এর ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়বে বলে তিনি মনে করেন। এই জ্বালানি বিশেষজ্ঞের মতে, এমন পরিস্থিতি তৈরি হলে আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বেন। তথ্যসূত্র: আল জাজিরা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিশ্ববাজারে তেলের দাম ছাড়াতে পারে ১৫০ ডলার: বিশেষজ্ঞদের সতর্কবার্তা

আপডেট সময় : ১১:৪১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬