ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দলের নারী কর্মীদের মূল্যায়নের দাবি আফরোজা আব্বাসের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫০:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / 44

স্থানীয় নির্বাচনে নারী কর্মীদের মূল্যায়নের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, নারীদের মূল্যায়ন করলে দেশের উন্নয়ন হবে, দেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশে তিনি কথা বলেন।

আফরোজা আব্বাস বলেন, ‘আমরা নারীরা ১৮ বছর আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম। এখন যখন দেখি আমাদের প্রয়োজন ফুরিয়ে গেছে। তখন অনেক কষ্ট লাগে। রাষ্ট্রের প্রয়োজনে দেশের প্রয়োজনে নারীরা যখন ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছিল। এখন একটা জায়গায় আমরা এসেছি। এখন যদি আমাদের মূল্যায়ন না করা হয় তাহলে কষ্ট থেকেই যায়। আশা করি সবাই মূল্যায়ন পাবে। স্থানীয় নির্বাচনে নারী কর্মীদের মূল্যায়ন করার দাবি জানাই।’

ঐতিহাসিক ৭ মার্চ আজ

এ সময় জামায়াতে ইসলামের প্রতি অনুরোধ জানিয়ে আফরোজা আব্বাস বলেন, ‘নারীকে যেন অবমূল্যায়ন না করে দলটি। নারীদের সম্মান করার জন্য জামায়াতের প্রতি অনুরোধ রইলো।’

পজাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সভাপতি নুরী আরা সাফার সভাপতিত্বে ও মহিলা দলের বর্তমান সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন, মহিলা দলের সহসভাপতি সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি, নিয়াজ হালিমা আর্লি, জাহান পান্না, সিনিয়র যুগ্ম-সম্পাদক সাবেক এমপি হেলেন জেরিন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাহানা আকতার সানু, দফতর সম্পাদক শাহীনুর নার্গিস, আন্তর্জাতিক সম্পাদক মমতাজ আলম, মহানগর উত্তরের সভাপতি রুনা লায়লা, দক্ষিণের সভাপতি রুমা আক্তার প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দলের নারী কর্মীদের মূল্যায়নের দাবি আফরোজা আব্বাসের

আপডেট সময় : ০৩:৫০:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬